×

বিএনপি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

ফাইল ছবি

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে। আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

রোববার (১ নভেম্বর) রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

আগের কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।

নতুন আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিবের দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।

অন্যদিকে নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর থেকে নতুন নেতৃত্বের অপেক্ষায় ছিল দলটির এই সাংগঠনিক শাখা। এবার শফিকুল ইসলাম খান ও এস এম জাহাঙ্গীর হোসেনকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপির ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ সোমবার

এনসিপির ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ সোমবার

অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে কারখানা বন্ধের হুঁশিয়ারি

অসন্তোষ-সহিংসতা অব্যাহত থাকলে কারখানা বন্ধের হুঁশিয়ারি

‘হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ’

‘হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ’

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App