‘ফালতু লোক’ বলায় টকশো থেকে উঠে গেলেন রাশেদ খাঁন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম
ছবি : সংগৃহীত
বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’ থেকে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সহ-আলোচক ড. আব্দুল মান্নানের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি অনুষ্ঠান বর্জন করেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে প্রচারিত ওই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও ড. আব্দুল মান্নানের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলেন। এতে ক্ষুব্ধ হয়ে মন্তব্যটি প্রত্যাহার এবং যথাযথ প্রতিকার দাবি করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁনের বক্তব্য, জাতীয় গণমাধ্যমে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। তিনি সঞ্চালক মনিরুল ইসলামের কাছে তাৎক্ষণিক সমাধান চান এবং জানান, আত্মসম্মান বিসর্জন দিয়ে অনুষ্ঠানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক মনিরুল ইসলাম দুঃখ প্রকাশ করেন এবং অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দেন। তবে রাশেদ খাঁন বলেন, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই বক্তব্য প্রত্যাহার করতে হবে। আব্দুল মান্নান মন্তব্য প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে স্টুডিও ছাড়েন তিনি।
এর আগে রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জনসভায় অভিযোগ করে আসছিলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
গত বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ অভিযোগ নাকচ করেন। সংসদে তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই। রাজনৈতিক দল হিসেবে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গেই আলোচনা করে।
একই বক্তব্যে বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান দাবি করেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, তারাই বরং দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছে বলে স্বীকার করেছে। এ সময় রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ‘সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ওই ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলেও মন্তব্য করেন।
জামায়াত আমিরের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দেয়। ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করে সংসদে দেওয়া বক্তব্যের জবাব শিগগিরই দেওয়া হবে।
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে ‘ফালতু’ মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। পোস্টে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার পরও তাঁকে কেন ‘ফালতু’ বলা হলো। দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকা ব্যক্তিদের জামায়াত-শিবিরে যোগ দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ারের প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, সাদিক কায়েমের পরিচয়সংক্রান্ত প্রতিবেদন জামায়াত-শিবির সত্য বলে মেনে নিলেও মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য কেন অস্বীকার করা হচ্ছে। সংসদে ব্যবহৃত ভাষার সমালোচনা করে তিনি ওই বক্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে উল্লেখ করেন।
টকশোতে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে কারাবরণ এবং শেখ হাসিনার শাসনামলে মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের অভিযোগের কথা উল্লেখ করেন।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক থাকাকালে ২০১৮ সালের ১ জুলাই রাজধানীর মিরপুর এলাকা থেকে ডিবি পুলিশ তাঁকে আটক করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি করেছিলেন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়। পরদিন ২ জুলাই ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাশেদ খাঁন দাবি করেন, আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তাঁকে শারীরিক নির্যাতন করা হয়েছিল। তাঁর অভিযোগ অনুযায়ী, তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে তাঁকে প্রায় ৩০ মিনিট নির্যাতন করা হয়। ১৬ সেপ্টেম্বর ২০২৬ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাশেদ খাঁনের আনা নির্যাতনের অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা রাশেদ খাঁন পরবর্তী সময়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে তিনি বিএনপিতে যোগ দেন। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি।
২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
এর আগে রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন জনসভায় অভিযোগ করেছিলেন, জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ার, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
গত বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ অভিযোগ নাকচ করেন। তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস জামায়াতের নেই। রাজনৈতিক দল হিসেবে তারা রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা করে। এ সময় রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে ‘সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব মর্যাদার একজন লোক’ বলে কটাক্ষ করেন এবং ‘ফালতু লোক’ মন্তব্য করেন।
এর প্রতিক্রিয়ায় ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ওয়েট অ্যান্ড সি’ লিখে জামায়াত আমিরকে উদ্দেশ করে পোস্ট দেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করে সংসদে দেওয়া বক্তব্যের জবাব শিগগিরই দেবেন।
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার পরও তাঁকে ‘ফালতু’ বলা হলো কেন। পোস্টে জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি।
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ারের প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন সাদিক কায়েমের পরিচয়সংক্রান্ত প্রতিবেদন এবং মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সংসদে ব্যবহৃত ভাষার সমালোচনা করে তিনি ওই মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ বলে উল্লেখ করেন।
টকশোতে নিজের আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে কারাবরণ এবং তৎকালীন সরকারের আমলে গ্রেপ্তার ও রিমান্ডে নির্যাতনের অভিযোগের কথা বলেন।