×

জাতীয়

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার আমিনুর রশিদ বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। একই দিন বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেওয়া হয়। এরপর নগরীর পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়। মামলা দায়েরের প্রক্রিয়া শেষ হতে রাত প্রায় আড়াইটা বেজে যায়।

মামলা দায়েরের পরপরই বিষয়টি পুলিশের তিনটি ইউনিটকে জানানো হয়। ইউনিটগুলো হলো—স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা-পুলিশ।

পরে তিনটি ইউনিটের সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে নগরীর সিএমপি পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করেন। এর আগে থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গ্রেপ্তারের পর রাতে এসপি জাহাঙ্গীরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে নেওয়া হয়।

জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরীর পাঁচলাইশ থানার অধীন চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

যেভাবে গ্রেপ্তার হলেন এসপি জাহাংগীর

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App