×

বলিউড

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, জানা গেল দিনক্ষণ

ফাইল ছবি

বলিউডে আবারও আনন্দের খবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে দীপিকা ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে। বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা এই অভিনেত্রী।

গর্ভাবস্থার মধ্যেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন দীপিকা। শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’-এর পরিচালক অ্যাটলির নতুন সিনেমা ‘রাকা’র শুটিং শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থাতেও গভীর রাত পর্যন্ত শুটিং করছেন এই অভিনেত্রী। তাঁর পেশাদারিত্বে মুগ্ধ সিনেমাটির পুরো টিম ও কলাকুশলীরা।

আরও পড়ুন: ‘মিষ্টি ভাবমূর্তি নায়িকার, কিন্তু অর্থের বিনিময়ে ঘনিষ্ঠ হন’

এর আগেও প্রথম সন্তানের সময় গর্ভাবস্থার মধ্যেই ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছিলেন দীপিকা।

ছয় বছর প্রেমের পর ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২০২৪ সালে প্রথম কন্যাসন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।

এদিকে, গত মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর শুটিং শেষ করেছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ আরও অনেকে। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


অন্যদিকে, অ্যাটলির ‘রাকা’ আগামী বছর মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App