×

বলিউড

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বলেছিলেন কিয়ারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

অন্তঃসত্ত্বা হওয়ার পর সহ-অভিনেতা ও পরিচালককে নিয়ে যা বলেছিলেন কিয়ারা

ফাইল ছবি

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্‌স’-এর প্রচারণা অনুষ্ঠানে নিজের জীবনের বিশেষ এক মুহূর্তের কথা শেয়ার করেছেন। ছবিতে সহ-অভিনেতা যশ ও পরিচালক গীতু মোহনদাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর তাঁদের জানানোর স্মৃতিও তুলে ধরেন তিনি।

‘টক্সিক’-এ নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। যশ ও গীতুর সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান, পরিবারের সদস্যদের পর তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানিয়েছিলেন যশ ও গীতুকে।

কিয়ারা বলেন, “আমি নিজে যখন অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাই, তখন পরিবারের পর তোমাদের দু’জনকেই প্রথম এই খবর জানিয়েছিলাম।”

সেই সময় যশ ও গীতুর প্রতিক্রিয়ার কথাও স্মরণ করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, খবরটি শুনে তাঁরা কেউই ছবির শুটিং কীভাবে শেষ হবে বা কাজ কীভাবে সামলানো হবে— এসব নিয়ে চিন্তিত হননি। বরং চোখে জল ও মুখে হাসি নিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন দু’জনেই। তাঁরা বলেছিলেন, ‘এবার আমরা জীবনের সেরা সময় কাটাব, কিয়ারা।’


আরও পড়ুন: ‘অন্তর্বাসের মতো পোশাক’, রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতিকে নিয়ে বিতর্ক

যশ ও গীতুর এমন প্রতিক্রিয়া তাঁকে গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল বলে জানান কিয়ারা। তিনি বলেন, “তোমরা যেভাবে আমার জন্য খুশি হয়েছিলে, তা আমার মন ছুঁয়ে গিয়েছিল। আমি কোনো দিন সেটা ভুলব না।”

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, তাঁকে শুটিংয়ে স্বচ্ছন্দে থাকার পাশাপাশি নিজের পছন্দমতো খাবার খাওয়ার কথাও বলেছিলেন যশ ও গীতু। তাঁদের সহযোগিতার কারণেই ছবির কাজ সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে বলে মনে করেন কিয়ারা।

অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ছবির শুটিংয়ে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলেও স্পষ্ট করেন অভিনেত্রী। বরং পুরো টিম তাঁকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও আশাবাদী তিনি।


কিয়ারা বলেন, “আশা করি, ২৬ আগস্ট আপনারা আমাদের ছবিটি দেখবেন, এর আবেগ ও উন্মাদনা অনুভব করবেন এবং ছবিটি উপভোগ করবেন।”

অনুষ্ঠানে ‘টক্সিক’-এর বৃহত্তর লক্ষ্য নিয়েও কথা বলেন কিয়ারা। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই ছিল ছবিটির অন্যতম প্রধান উদ্দেশ্য। দেশের সেরা শিল্পী ও প্রযুক্তিবিদদের একত্র করে ছবিটিকে বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

যশ ও কিয়ারার পাশাপাশি ‘টক্সিক’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতার, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App