অ্যারোটিক ভিডিও নিয়ে বিস্ফোরক দাবি অভিনেত্রীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বোল্ড ও বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। এবার অ্যারোটিক ভিডিও তৈরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের বোল্ড ও অ্যারোটিক কনটেন্ট তৈরির পক্ষে সাফাই গেয়ে পুনম পান্ডে দাবি করেছেন, এসব কাজকে তিনি কোনো অপরাধ বা পাপ হিসেবে দেখেন না। বরং তার ভাষায়, এসব ভিডিওর মাধ্যমে তিনি এক ধরনের ‘সামাজিক সেবা’ করছেন।
২০১৩ সালে বলিউডের ‘নশা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় পুনম পান্ডের। পরে ২০২২ সালে কঙ্গনা রানাউতের উপস্থাপনায় ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। খোলামেলা উপস্থিতি ও বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই আলোচনায় থেকেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে পুনম বলেন, বর্তমান সময়ে অনেক মানুষ মানসিক চাপের মধ্যে থাকেন। তার তৈরি খোলামেলা ভিডিও দেখে কেউ যদি সাময়িক বিনোদন বা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। এ কারণেই তিনি তার কাজকে এক ধরনের ‘সোশ্যাল সার্ভিস’ হিসেবে উল্লেখ করেন।

নারীদের বিরুদ্ধে অপরাধ কমানোর প্রসঙ্গেও ভিন্ন মত দিয়েছেন পুনম পান্ডে। তার দাবি, দেহব্যবসাকে আইনি কাঠামোর আওতায় এনে বৈধতা দেওয়া হলে সমাজে নারীদের বিরুদ্ধে অপরাধ কমতে পারে।

সমালোচকদের উদ্দেশে পুনম বলেন, অনেকেই ব্যক্তিগতভাবে এ ধরনের কনটেন্ট উপভোগ করলেও প্রকাশ্যে এসে নীতিবোধের কথা বলে সমালোচনা করেন। মানুষের এই দ্বিমুখী আচরণকে তিনি গুরুত্ব দেন না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।

তার এসব মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ তার বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে দেখলেও অনেকেই বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন।
