×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৪ এএম

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

সংগৃহীত

দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ২১৬ টাকা  কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম  ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। গতকাল নির্ধারিত এই দাম পরিবর্তন না হওয়ায় আজ বুধবার (২৯ জুলাই ) একই দরে বিক্রি হবে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭৫০ টাকা কমে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে আজকের বাজারেও এই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

আরো পড়ুন: বাড়ছে ডলারের দাম

বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এর আগে ২৭ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।

চলতি অর্থবছরের বাজেট অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণালংকারের ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। ফলে গয়না কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া হবে না, এটি স্বর্ণের দামের সঙ্গেই সমন্বয় করা হচ্ছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গুলি ব্যবহার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

সাগরে ৩৬ দিন ভেসে থাকা বাবা-ছেলেকে উদ্ধার করল বাংলাদেশি জেলেরা

বিসিবির গুরুত্বপূর্ণ  বোর্ড সভা আজ

বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App