×

ক্যাম্পাস

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৩০ পিএম

জুলাইয়ের শহীদদের স্মরণে ঢাবিতে ইসলামী ছাত্রী সংস্থার ‘জুলাইয়ের নাজরানা’

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘জুলাইয়ের নাজরানা’ কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কর্মসূচির উদ্বোধন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, আহতদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য ও সিনেট সদস্য সাবিকুন্নাহার তামান্না।

উদ্বোধনী পর্ব শেষে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ‘রঙ তুলিতে জুলাই’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা শিল্পকর্মের মাধ্যমে জুলাইয়ের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের নানা দিক তুলে ধরেন।


এ সময় জুলাই স্মারক দেয়ালিকারও উদ্বোধন করা হয়। পাশাপাশি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল ‘জুলাই প্রদর্শনী’। প্রদর্শনীতে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্র, তথ্যচিত্র, স্মারক ও ঐতিহাসিক উপকরণ স্থান পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল নূরুন্নিসা সিদ্দিকা। তিনি জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং দেশ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


পরে স্মৃতিচারণ পর্বে অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। এ সময় আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং স্বৈরাচারের বিরুদ্ধে তাদের সম্মিলিত প্রতিরোধের নানা স্মৃতি আলোচনায় উঠে আসে।

বিকেল ৪টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক আয়োজনে জুলাইয়ের গান, দেশাত্মবোধক সংগীত, ম্যাশআপ ও আবৃত্তি পরিবেশন করা হয়। এতে অংশ নেয় সন্দীপন শিল্পীগোষ্ঠী, রেদোয়ান শিল্পীগোষ্ঠী এবং ফুলের মেলা জাতীয় শিশু সংগঠন।

দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজন আগামী ৫ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই স্থানে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

জবি উপাচার্যের হুঁশিয়ারি সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

বাত, ব্যাথা ও প্যারালাইসিসের চিকিৎসায় আকুপাংচার

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

শ্রমিকদের পাওনা মেটানোর নিশ্চয়তা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও বিডায় আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App