×

ক্যাম্পাস

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তাঁরা বিস্ফোরণের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ ও সহকারী প্রক্টরদের পাঠিয়েছেন। তাঁরা বিষয়টি নিয়ে কাজ করছেন। তবে কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আরো পড়ুন: এসএসসির খাতা দেখায় অবহেলাকারী পরীক্ষকদের নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিস্ফোরণের ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের ‘দুষ্কৃতকারী’ কেউ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি সরকার তদন্ত করছে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মঙ্গলবার রাতেই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

স্থানীয় নির্বাচন নিয়ে মুখ খুললেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সালাম ও ‘ইনশাআল্লাহ’ বলায় পুলিশ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App