×

রাজধানী

মাছের পোনা অবমুক্ত করলেন ডিএনসিসির মেয়র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৮:৪৭ পিএম

মাছের পোনা অবমুক্ত করলেন ডিএনসিসির মেয়র

মাছের পোনা অবমুক্ত করার সময় মেয়র আতিকুল ইসলাম। ছবি: ভোরের কাগজ।

মাছের পোনা অবমুক্ত করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আজ রবিবার সকাল ১১টায় উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তিনি এ পুকুরে ১ হাজার ৮০ টি রুই, ৩০০টি কাতলা, ১ হাজার ৫০টি মৃগেল ও ১৫০টি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় মেয়র আতিক বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণভবন লেকে পোনামাছ অবমুক্ত করে আনুষ্ঠানিকভাবে মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সামাজিক আন্দোলনের শুভ সূচনা করেন। জাতির পিতা মাছকেও বাংলাদেশের রপ্তানি পণ্য হিসেবে উল্লেখ করেছিলেন এবং মৎস্যসম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় প্রধান খাত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার ভবিষৎবাণী আজ বাস্তবে রূপ নিয়েছে।

তিনি বলেন, গত ১১ বছরে সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ গ্রামের বেশি মাছ আমরা গ্রহণ করছি।

মেয়র বলেন, ঢাকা শহরের বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবৈধভাবে পয়ঃনিশষ্কাশন লাইন জলাশয়ে ফেলাতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ করা সম্ভব হয় না। আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে। অবৈধভাবে পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ যাতে জলাশয়ে দেওয়া না হয় এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় মেয়র সকলের প্রতি ছোট-বড় সকল জলাশয়ে আরো মাছ চাষের আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু করল বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

রাজধানীতে চাঁদাবাজি ও হামলার ঘটনায় দুই মামলা, আটক ৪

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পরীমনিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App