×

রাজধানী

ফানুস ওড়াতে গিয়ে আগুনে দগ্ধ সেই কিশোরের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১০:০৬ পিএম

ফানুস ওড়াতে গিয়ে আগুনে দগ্ধ সেই কিশোরের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় থার্টিফার্স্ট নাইটে বাসার ছাদে ফানুস ওড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৬) মারা গেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাত সোয়া ১২টার দিকে কামরাঙ্গীর চরের মুজিবরের ঘাট এলাকায় ফানুসের আগুনে সিয়ামসহ দগ্ধ হয় তিনজন। বর্তমানে দগ্ধ আরো দুজন মো. রাকিব (১৮) ও মো. রায়হান (১৬) চিকিৎসাধীন রয়েছে।

সিয়ামের বাবা মো. স্বপন বলেন, ‘নতুন বছর উপলক্ষে বাসার ছাদে বাচ্চারা আনন্দ করছিল। সেখানে ফানুসে আগুন দেয়ার সময় আমার ছেলে সিয়াম ও তার দুই ভাই দগ্ধ হয়। কিন্তু এত বড় ক্ষতি হবে কখনো ভাবিনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App