×

রাজধানী

বেইলি রোডে ভয়াবহ আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম

বেইলি রোডে ভয়াবহ আগুন

বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মো. আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সেখানে আরও ১২টি ইউনিট যোগ দিয়েছে।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ছয়তলা ভবনের দুইতলায় কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশের রমনা জোনের সহকারী মোহাম্মদ সালমান ফার্সী জানিয়েছেন, বহুতল ওই ভবনের উপরে তলাগুলো আবাসিক। সেখানে বাসিন্দারা আটকা পড়েছেন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App