×

রাজধানী

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৪:৩৮ পিএম

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ আইন সমিতি। শনিবার (৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এনেক্স) ভবন চত্বরে দিনব্যাপী এসব আয়োজন চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির আইন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর মোহাম্মদ শাহনেয়াজ টিপু। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজ, সিনিয়র আইনজীবী ও সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ক গ্রুপে ৩ জন, খ গ্রুপে ৩ জন ও গ গ্রুপে ৩ জনকে ১ম, ২য় ও ৩য় হিসেবে পুরস্কৃত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App