×

রাজধানী

রাজধানীতে গরমে আনসার সদস্যের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৬:০৪ পিএম

রাজধানীতে গরমে আনসার সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে আবু তালেব (৫০) নামে এক আনসার সদস্য মারা গেছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) দুপুর দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, আনসার সদস্য আবু তালেব পাবনা জেলার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে। বর্তমানে নিউমার্কেট এলাকায় ভাড়া থাকতেন। এক মেয়ে এক ছেলের জনক ছিলেন তিনি।

আরো পড়ুন: ফ্লাইওভারে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

আনসার সদস্য আবু তালেবকে হাসপাতালে নিয়ে আসা আল-আমিন বলেন, ‘নিউমার্কেট এলাকায় সিটি বিল্ডার্স কমপ্লেক্সে আনসার সদস্যের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি যাবেন তাই বৃহস্পতিবার দুপুরের দিকে নিউমার্কেটে কেনাকাটার জন্য এসেছিলেন।’ 

তিনি আরো জানান, এ সময়ে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা জানান ওই আনসার সদস্য আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App