×

রাজধানী

অস্ত্রাগারে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশের এএসআই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম

অস্ত্রাগারে গিয়ে গুলিবিদ্ধ হলেন পুলিশের এএসআই

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর পুলিশ লাইনে অস্ত্রাগারে মিস ফায়ারিংয়ে আলআমিন (৩০) নামে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আলআমিন দারুসসালাম থানায় সহকারি উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইনে জমা দেয়া হয়েছিল। সোমবার দুপুরে অস্ত্র আনতে মিরপুর পুলিশলাইনে যান আলআমিনসহ পুলিশ সদস্য ও কর্মকর্তারা। সেখানে এক সহকর্মীর হাতে থাকা পিস্তলের গুলি মিস ফায়ার হয়ে আলআমিনের পেটের বামপাশে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে সহকর্মীরা।

তিনি জানান, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার। তবে চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থা গুরুতর।

আরো পড়ুন : সড়কে ফিরলো ট্রাফিক পুলিশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

‘নিরাপত্তা দিতে ব্যর্থ হলে সেই সরকারের প্রয়োজন নেই’

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ

দিল্লি বিক্ষোভে নারী সাংবাদিকদের যৌন হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তদন্ত

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সাবেক সিইসি হাবিবুল আউয়াল নতুন মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App