×

রাজধানী

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩০ এএম

রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। একই সঙ্গে ইফতারের সময় যাত্রীদের জন্য সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসের অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রোজা থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে নতুন নিয়মে মেট্রোরেল চলাচল করবে।

আরো পড়ুন : রোজায় বন্ধ থাকছে সব স্কুল

নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল সাড়ে ৬টায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে সকাল সোয়া ৭টায় এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

ইফতারের জন্য পানির বোতল বহনের ক্ষেত্রে যাত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পানি যাতে কোথাও না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স বা প্রবেশ ও বাহির গেইটে রাখা ডাস্টবিনে ফেলতে হবে।

এদিকে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

হেডওয়ে সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত ২০ মিনিট পরপর চলবে। এরপর বিভিন্ন সময়সীমায় ১০ মিনিট, ৮ মিনিট, সাড়ে ৫ থেকে ৬ মিনিট এবং আবার ৮ থেকে ১৫ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করবে।

অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন সকাল ৭টা ১৫ মিনিট থেকে শুরু করে ধাপে ধাপে ১৫ মিনিট, ১০ মিনিট, ৮ মিনিট, সাড়ে ৫ থেকে ৬ মিনিট, ৮ মিনিট ও ১০ মিনিট ব্যবধানে চলবে। রাত ৯টা ৪১ মিনিট থেকে শেষ ট্রেন ছাড়ার সময় পর্যন্ত ১৫ মিনিট ব্যবধানে ট্রেন চলাচল করবে।

রমজান মাসজুড়ে এই সময়সূচি কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App