×

রাজধানী

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩৪ পিএম

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

প্রকীকী ছবি

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় জড়ো হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ২৬ জনকে আটক করা হয়েছে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ নেওয়ার পরিকল্পনা’ ছিল তাদের এমন দাবি করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর তাদেরকে আটক করা হয় বলে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “তারা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।”

দলটির তৎপরতা ঠেকাতে ধানমন্ডি এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে ই-মেইলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেছেন ভারতে অবস্থানরত শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শিগগিরই ফিরবেন’ তিনি।

প্রবল গণআন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিন দিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হন কয়েকজন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এছাড়া আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ও সংসদ সদস্যদের কয়েকজনও গ্রেপ্তার হন। দলটির সঙ্গে জোটে থাকা অন্যদলের কয়েকজন নেতাকেও গ্রেপ্তার হয়েছেন।

দলের বাকি শীর্ষ নেতাদের অধিকাংশই আত্মগোপনে। কেউ কেউ চলে গেছেন বিদেশে। আন্দোলন দমানোর চেষ্টায় দমন-পীড়ন ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App