×

রাজধানী

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

ফাইল ছবি

ঢাকার মৌচাকে সালিশ চলাকালে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতের ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন- রিয়াজ ও আল আমিন। 

আজ মঙ্গলবার (৯ জুন) ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আল আমিনকে ঢাকা থেকে এবং রিয়াজকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে ছুরিকাঘাতে খুন হন বিল্লাল হোসেন তালুকদার (৫৭)। তিনি রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।

নিহত বিল্লালের ভাগনে মোবারক হোসেন আকাশ গতকাল বলেন, সন্ধ্যায় আনারকলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে তাকে (মোবারককে) মারধর করেন। এ ঘটনার পর তিনি তার মামা বিল্লালকে ডেকে আনেন। রাত ৮টার দিকে আনারকলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনা মীমাংসা করতে সালিশ বসে।

মোবারক আরও জানান, সালিশের একপর্যায়ে বিল্লালের বুকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সোয়া নয়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App