×

রাজধানী

সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর ছাহেব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ পিএম

সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর ছাহেব

ছবি: সংগৃহীত

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, দেশের মসজিদের ইমামগণ শুধু নামাজের ইমাম নন; তারা সমাজের নৈতিক, ধর্মীয় ও মানবিক নেতৃত্বের অন্যতম ধারক। কুরআন-সুন্নাহর আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠায় ইমামদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার রাজধানী ঢাকার বনানী খানকায়ে ছালেহিয়ায় বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির নের্তৃবৃন্দের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উপস্থিত ইমামদেরকে উদ্দেশ্য করে বলেন, “বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ” ইমামদের একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে দেশের সর্বস্তরের ইমামদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। সংগঠনের প্রতিটি সদস্যকে সততা, আমানতদারিতা, তাকওয়া এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বর্তমান সময়ে সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা, মাদক, দুর্নীতি ও সামাজিক নানা সংকট মোকাবিলায় মসজিদভিত্তিক জনসচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ইমামগণ যদি তাঁদের খুতবা, ওয়াজ-নসিহত ও দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, সহনশীলতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ মানুষের সামনে তুলে ধরেন, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

পীর ছাহেব কেবলা নবনির্বাচিত ও শপথগ্রহণকারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, এই শপথ যেন কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব অঙ্গীকারে পরিণত হয়। সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত যেন ইসলামী মূল্যবোধ, দেশের আইন এবং জাতীয় স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে গ্রহণ করা হয়।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমিন খাঁন, বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

শিক্ষার্থী ভিসা আরও সহজ করল জার্মান দূতাবাস

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

পাকিস্তানের কাছে হেরে সাফ থেকে বিদায় বাংলাদেশের

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটিতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App