×

রাজধানী

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফ দিয়ে রিয়া (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (৩১ জুলাই) ভোর সোয়া ৫টায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিয়ার বাবা পাবনা সদরের বাদুর ডাংগি গ্রামের বাসিন্দা লতিফ মল্লিক বলেন, ‘আমার মেয়ের মানসিক সমস্যা ছিল। তাকে নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ভোরের দিকে সবার অজান্তে ওই ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে সে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, ‘এসএসসি পাসের পরই রিয়াকে সিঙ্গাপুর প্রবাসী এক পাত্রের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেওয়া হয়। পরে তার স্বামী দেশে এসে আবার চলে যায়। এরপর থেকে রিয়া ধীরে‌ ধীরে মানসিকভাবে অসুস্থ হতে শুরু করে। গত কিছুদিন ধরে সমস্যাটা বাড়তে থাকে। ঢামেক হাসপাতালে পাঁচদিন ধরে ভর্তি ছিল।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

অ্যাটর্নি জেনারেল ‘আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই’

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

তরুণীর জিম্মায় বাইক-মোবাইল, ‘বিশেষ কাজ’ সারতে গেলেন চালক!

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযান, গ্রেপ্তার ৪৮৩

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App