×

জাতীয়

ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৩ এএম

ডিএনসিসি প্রশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাজধানীর নাগরিক সেবার আসল চিত্র খতিয়ে দেখতে সরাসরি মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকার পরিস্থিতি পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন।

সূত্র জানায়, পরিদর্শনের সময় রাজধানীর সড়ক, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা, ফুটপাতের অবস্থা, সড়কবাতি এবং সার্বিক সড়ক ও নগরসেবার চিত্র সরাসরি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে তিনি বিভিন্ন স্থানে থেমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।মূলত রাতের বেলায় শহরের ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধা বাস্তবে কেমন চলছে, তা খতিয়ে দেখতেই এই আকস্মিক সফর বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও পবিত্র ঈদুল আজহার রাতে একইভাবে রাজধানী পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী। সে সময় নির্ধারিত সময়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার প্রমাণ পাওয়ায় দায়িত্বরত দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

মুক্তিযোদ্ধার তালিকাভুক্তির জন্য ৬১৫ আবেদন শুনানির অপেক্ষায়

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App