×

রাজধানী

মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

মিরপুরে আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

ছবি : সংগৃহীত

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়কে অবস্থান নেন তাঁরা। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে কাজ করছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।

এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর দাবিতে মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। ওই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটে।

এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, একই দাবিতে সোমবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থমথমে গাজীপুর

থমথমে গাজীপুর

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App