×

ঢাকা

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৭ এএম

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

ছবি : সংগৃহীত

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জেরে গাজীপুরে নতুন করে আরও ১৫০টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার (১ নভেম্বর) ১০০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। তাঁদের অবরোধের কারণে এখন পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে রোববার বিক্ষোভ চলাকালে পুলিশ বক্স, একটি কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থমথমে গাজীপুর

থমথমে গাজীপুর

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

গাজীপুরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, আরও ১৫০ কারখানায় ছুটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App