×

রাজধানী

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে ককটেলের ছিটে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বীর উত্তম শামসুল আলম সড়কে বিস্ফোরণটি ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পৃথক স্থানে পাঁচটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন।

রাজধানীর একাধিক স্থানে একই সন্ধ্যায় ককটেল বিস্ফোরণ ও নিক্ষেপের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App