×

পাকিস্তান

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

ছবি : সংগৃহীত

সুশাসন প্রতিষ্ঠা ও প্রশাসনিক কার্যক্রম সহজ করতে পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশ পুনর্গঠন করে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ ধরনের বড় পরিবর্তনের আগে জনগণের মতামত জানতে দেশব্যাপী গণভোট আয়োজনের বিষয়টিও বিবেচনা করছে সরকার।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়নে ২০২৭ সালের প্রথমার্ধে সংসদে ২৮তম সংবিধান সংশোধনী উত্থাপন করা হতে পারে। এর আগে একই বছরের প্রথম প্রান্তিক থেকে প্রাথমিক প্রস্তুতি শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবকে চারটি প্রদেশে ভাগ করা হতে পারে। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানকে তিনটি করে এবং সিন্ধুকে দুটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনা রয়েছে।

তবে সংশ্লিষ্ট উদ্যোক্তারা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নতুন প্রদেশগুলোর সীমানা, প্রশাসনিক কাঠামো কিংবা ক্ষমতা বণ্টন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনো নির্দিষ্ট প্রদেশ বা রাজনৈতিক দলকে দুর্বল করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে না বলেও জানানো হয়েছে।

পরিকল্পনাটির মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামাল দেওয়া, দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা আরও সহজে পৌঁছে দেওয়া।

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের বিষয়টি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। এ নিয়ে দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ রয়েছে। রাজনৈতিক দরকষাকষি ও দলীয় স্বার্থের বাইরে গিয়ে সরাসরি জনগণের মতামত জানতে সংসদীয় আলোচনার আগে গণভোট আয়োজনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

তবে গণভোটে জনগণের সমর্থন পাওয়া গেলেও নতুন প্রদেশ গঠনের প্রক্রিয়া সহজ হবে না। প্রদেশগুলোর সীমানা নির্ধারণ, সম্পদ বণ্টন এবং প্রশাসনিক ক্ষমতা ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিষ্পত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সমঝোতা প্রয়োজন হবে। এ জন্য দীর্ঘ সংসদীয় আলোচনারও প্রয়োজন হতে পারে।

সূত্র: জিও নিউজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

৭ নভেম্বরের কনসার্টে জেমসের গানে ‘বঙ্গবন্ধু’, যা বললেন ছাত্রদল সভাপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App