রাজধানীতে স্কুলবাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসে আগুন দেওয়ার খবর পায় ভাটারা থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীস রায় বলেন, আগুনের খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২
অগ্নিসংযোগের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের হলুদ রঙের বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় বাসটি থেকে বের হওয়া ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ছিল।
