×

রাজধানী

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআইডি কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রাজধানীতে স্কুলবাসে আগুন

এর আগে আজ রোববার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে টিএসসিতে ঢাবি ছাত্রদলের ডকুমেন্টেশন প্রদর্শনী কর্মসূচির পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের বন্ধ গেট-সংলগ্ন এলাকায় একটি এবং উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র-সংলগ্ন রাস্তায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল ফাটাতে গিয়ে একজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ

নতুন বছরে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে বই-ড্রেস-জুতা ও ব্যাগ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App