×

রাজধানী

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

খাবারের সিরিয়ালে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রেস্টুরেন্টটিতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির ২৫ থেকে ৩০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন মালিক। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) মহাখালীর বীর উত্তম এ কে খন্দকার সড়কে অবস্থিত রেস্টুরেন্টটিতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে দূরবীন বাংলা রেস্টুরেন্টের মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, প্রথমে এক যুবক রেস্টুরেন্টে আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই আসনের জন্য একটি পরিবার আগে থেকেই অপেক্ষমাণ ছিল। এ নিয়ে যুবকের সঙ্গে ওই পরিবারের সদস্যদের বাগ্‌বিতণ্ডা হয়।

এ সময় রেস্টুরেন্টের এক কর্মী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান। ওই যুবক শিক্ষার্থী হতে পারেন, এমন ধারণা থেকে তাঁকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন কর্মী। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে যুবকটি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যান।

সাফিন বেগ বলেন, ‘কিছুক্ষণ পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্টুরেন্টের বাইরে আমাদের কর্মী খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, খাবারের সিরিয়াল দেওয়া নিয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েকজনের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রেস্টুরেন্টের কয়েকজন কর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এ ঘটনায় এখনো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস-ট্রাক সংঘর্ষে আসামে ২৪ জনের মৃত্যু

বাস-ট্রাক সংঘর্ষে আসামে ২৪ জনের মৃত্যু

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App