×

আন্তর্জাতিক

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

ফাইল ছবি

আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ছুঁয়ে মার্কিন সিনেটর হিসেবে শপথ নিতে চান মিশিগান থেকে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ। তবে শপথ অনুষ্ঠানে কোন কোরআনের কপি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। এ ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন অথবা মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপি ব্যবহারের কথা ভাবছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। এ সময় তিনি দুটি সম্ভাব্য কোরআনের কপির কথা উল্লেখ করেন।

এল-সাইয়েদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়েই শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো নিশ্চিত নই।’

তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের কাছে পবিত্র কোরআনের একটি কপি ছিল। কংগ্রেস সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় কিথ এলিসন ওই কপিটি ছুঁয়েছিলেন। অন্যদিকে মিশিগান অঙ্গরাজ্যের প্রথম দিককার একটি প্রাচীন কোরআনের কপি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে। সেটিও তাঁর পছন্দের তালিকায় আছে।

এল-সাইয়েদ বলেন, ‘এটি অনেক পুরোনো একটি কপি। সেটিও ব্যবহার করা যেতে পারে। তাই এখনো সিদ্ধান্ত নিইনি। তবে আমি কোরআন ছুঁয়েই শপথ নেব।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

নারায়ণগঞ্জে সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

খাবারের সিরিয়ালকে কেন্দ্র করে মহাখালীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা জানালেন প্রথম মুসলিম মার্কিন সিনেটর

‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

শফিকুল আলম ‘শেখ হাসিনাকে সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করুক দিল্লি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App