×

রাজধানী

রাজধানীতে বহুতল ভবনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

রাজধানীতে বহুতল ভবনে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনের প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চকবাজারের একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যায় ওই গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে প্লাস্টিকের ওই গুদামে আগুন লাগার খবর পায় তারা। খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীতে বহুতল ভবনে আগুন

গঙ্গা চুক্তি নিয়ে বড় দুঃসংবাদ

গঙ্গা চুক্তি নিয়ে বড় দুঃসংবাদ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App