×

জাতীয়

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি। রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন দেশে চলে যান। দুই বছরের বেশি সময় পর রাজনৈতিক পরিস্থিতিতেও এসেছে পরিবর্তন। অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিএনপি।

এদিকে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরেও দেশে উত্তেজনা বিরাজ করছে।

তবে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রত্যর্পণই একমাত্র পথ। তিনি নিজে থেকে দেশে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা একটি সমস্যা হয়ে উঠেছেন বলেও দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষ্য, ভারতও শেখ হাসিনার আচরণ বুঝতে পারছে এবং তাকে ঘিরে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতের জন্যও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। এ পরিস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি করছে বলে ভারত উপলব্ধি করতে পারছে।

বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ টেনে বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি তিনি এমন আচরণ করেন বা এমন কথা বলেন, যা সহ্য করা কঠিন হয়ে পড়ে, তখন তাকে বের করে দেওয়াও কঠিন, আবার তার আচরণ সহ্য করাও বিরক্তিকর হয়ে ওঠে। শেখ হাসিনাকে ঘিরে ভারতের পরিস্থিতি অনেকটা এমন বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে হুমায়ুন কবির বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, অপরাধীদের জন্য এক ধরনের নীতি এবং সাধারণ নাগরিকদের জন্য আরেক ধরনের নীতি রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

পানিসম্পদমন্ত্রী গঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App