×

চট্টগ্রাম

দীপেন দেওয়ানকে বরণ করে নিলো রাঙ্গামাটিবাসী

Icon

নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম

দীপেন দেওয়ানকে বরণ করে নিলো রাঙ্গামাটিবাসী

ছবি: কাগজ প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রপ্ত মন্ত্রী দীপেন দেওয়ান প্রথম বারের মতো রাঙ্গামাটি এসে পৌঁছালে তাকে বরণ করে নিয়েছে রাঙ্গামাটি জেলাবাসী ও রাঙ্গামাটি প্রশাসনের কর্মকর্তারা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি নিজ সংসদীয় আসনে পৌঁছালে রাঙ্গামাটি গোদারপাড় এলাকায় থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শুরু হয়।

নব নির্বাচিত মন্ত্রী দুপুরে রাঙ্গামাটি সার্কিট হাউজে এসে পৌঁছালে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর (অব:) অরূপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিএসসি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা সহ  বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

মন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো রাঙ্গামাটি এসে তিনি সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরানিত করতে সকলকে নিয়ে কাজ করে যাবে। পাহাড়ের উন্নয়নে কোন ধনের বৈষম্য হবে না।

তিনি বলেন ১৮০ দিনের একটি টার্গেট হাতে নিয়েছি। আগে কাজ করি তার পর আপনাদেরকে দৃশ্যমান একটি বক্তব্য উপস্থাপন করবো। তিনি বলেন, পাহাড়ের উন্নয়নে কোন ধরনের বৈষম্য, কোন ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এই ধরনের কোন কাজ হতে দেয়া হবে না। 

তিনি বলেন, উন্নয়নে প্রথম বলে কোন কথা নেই, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো সহ সকল সেক্টরের উন্নয়ন করাটাই হচ্ছে আমাদের মুল লক্ষ্য। পাহাড়ের সকল মানুষের উন্নয়ন করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করবো। যেখানে দীর্ঘ বছর কোন উন্নয়নের ছোঁয়া পৌছায়নি সেখানে আমরা উন্নয়নের কাজে হাত দিবো। 

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি এখন জনগনের সেবক। জনগনের সেবা করাই হচ্ছে বিএনপির নেতাকর্মীদের মুল লক্ষ্য। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ জনগনের সেবার মাধ্যমে দেশের সুষম উন্নয়ন ঘঠাতে হবে। তাই প্রতিটি নেতাকর্মীকে জনগনের সেবার মানসিকতা নিয়ে দলের কাজ করার আহবান জানান তিনি।

এর আগে রাঙ্গামাটির ঘাগড়া, মানিকছড়ি টিভি সেন্টার, রেডিও সেন্টার, ভেদভেদী, কলেজ গেইট, রাজবাড়ী, বনরূপা, বিএনপি অফিস সহ সব খানে ফুলেল শুভেচ্ছা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App