×

চট্টগ্রাম

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার।

গ্রেপ্তারকৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সোনাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. জাহেদ প্রকাশ জাহিদ (২৭), কুমিল্লা মুরাদ নগর থানার খুরুইল গ্রামের মৃত খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫) ও একই জেলার দাউদকান্দি থানার পিপিয়াকান্দি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. মহসীন মিয়া।

পুলিশ মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত ১টার দিকে গোপন সংবাদ আসে যে, কুমিল্লা থেকে একটি ডাকাত দল পিকআপ যোগে হাজীগঞ্জ বাজারে ডাকাতির উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা এবং এএসআই দিলীপ চন্দ্র দাসের নেতৃত্বে আঞ্চলিক সড়কে জরুরি চেকপোস্ট বসানো হয়।

রাত পৌনে ২টার দিকে একটি নীল রঙের টাটা পিকআপকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেন এএসআই দিলীপ চন্দ্র সাহা ও সঙ্গীয় ফোর্স। তবে অন্ধকারের সুযোগ নিয়ে দলের আরো কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।

তাদের কাছ থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে-একটি ধারালো রাম দা, চাপাতি, চুরি, টাটা ব্র্যান্ডের নীল রংয়ের পিকআপ, লোহার কাটার, তিনটি লোহার রড, একটি লোহার শাবল, পুরাতন তিনটি সুতি গামছা, পাঁচটি ধারলো ব্লেড ও তিনটি কালো রঙের মাস্ক।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জাব্বার বলেন, ‘এই ঘটনায় থানায় মামলা হবে। পরবর্তীতে আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

নুসরাত হত্যা মামলা: যাদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট

১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

নুসরাত হত্যা ১৬ জনের ফাঁসির আদেশ দেওয়া সেই বিচারককে সরানোর নির্দেশ

‘সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নেই দোকান সরানোর’

ভাইরাল মিজান ‘সরকার কেন, সরকারের বাপেরও ক্ষমতা নেই দোকান সরানোর’

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App