×

জাতীয়

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই সফরের তারিখ নির্ধারণ করা হবে।

সোমবার (২৪ আগস্ট) নিজ দপ্তরে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তাঁর মতে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক বোঝাপড়া ও আলোচনার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন: ‘বাংলাদেশ-ভারত কেউ বড় বা ছোট নয়, সবাই সমান’

তিনি বলেন, দেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখা তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারত সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়েও সেই ধারাবাহিক আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

‘মাদকাসক্ত ও কিশোর গ্যাংকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না’

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে ঝরল ৪৯ প্রাণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App