×

চট্টগ্রাম

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

পাহাড়ের নিচে মিললো মা ও মেয়ের লাশ

ছবি: সংগৃহীত

বান্দরবানের কানাপাড়া এলাকার একটি পাহাড়ের নিচে থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার মেঘলা লালমোহন বাগান এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মেঘলা কানা পাড়া এলাকার বাসিন্দা রমেসিং তঞ্চগ্যা (২৮) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিলেন। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। আজ সকালে স্থানীয়রা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার একটি উঁচু পাহাড়ের নিচে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App