×

বরিশাল

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজার ৫০০ টাকায়

প্রায় দুই কেজি ওজনের ইলিশ। ছবি: সংগৃহীত

ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ। পরে মাছটি নিলামে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির ইলিশটি দেখতে রামনেওয়াজ ঘাটে জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দর হাঁকিয়ে ইলিশটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী।

জেলে কিরণ মাঝি জানান, সোমবার ভোরে তিনি মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন। এ সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় মাছটি জালে আটকা পড়ে। পরে অন্যান্য ইলিশের সঙ্গে মাছটি রামনেওয়াজ ঘাটে নিয়ে এসে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে নিলামে তোলা হয়।

আরও পড়ুন: ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়ন, কবিরাজের কারাদণ্ড

মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী বলেন, নিলামে তিনি ছাড়াও আরও কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দর দিয়ে ৮ হাজার ৫০০ টাকায় তিনি ইলিশটি কিনেছেন। মাছটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে প্রায় ১০ হাজার টাকায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বর্তমানে মেঘনা নদীতে বড় আকারের ইলিশের উপস্থিতি তুলনামূলক কম। এ অবস্থায় প্রায় ২ কেজি ওজনের ইলিশ ধরা পড়া আনন্দের বিষয়। সামনে বৃষ্টিপাত হলে নদীতে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি পরিবেশ অনুকূলে এলে আরও বড় আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে বলে আশা করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App