×

আন্তর্জাতিক

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৩২ পিএম

বিজেপি সরকারের বিরুদ্ধে ফের রাজপথে ককরোচরা

ছবি : সংগৃহীত

ভারতের ‘ককোরোচ জনতা পার্টি’ (সিজেপি) আগামী ৫ সেপ্টেম্বর দিল্লির ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে। দলটির দাবি, সরকারের ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ’ আচরণের কারণে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কর্মসূচির ঘোষণা দিয়ে দলটির মুখপাত্র সৌরভ দাস বলেন, গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতিগুলো কেন্দ্রীয় সরকার বাস্তবায়ন করতে আদৌ আগ্রহী কি না, মিছিল থেকে সেই প্রশ্ন তোলা হবে।

সিজেপি জানিয়েছে, মিছিলটি ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে নয়াদিল্লির পুলিশ সদর দপ্তরের সামনে গিয়ে শেষ হবে। প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের সদস্য এবং ২০ জুলাইয়ের আন্দোলনে পুলিশের ‘নির্যাতনের’ শিকার ব্যক্তিদের স্বজনেরা এতে নেতৃত্ব দেবেন।

দলটির এক বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ২৫ জুলাই ভারতের তরুণদের কাছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি/এনডিএ-শাসিত রাজ্য সরকারগুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে তা পর্যালোচনা করেছে সিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটি। এসব প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই তরুণদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল বলে দাবি দলটির।

আরও পড়ুন: মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

বিবৃতিতে আরও বলা হয়, গত এক মাসে সরকার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পরিবর্তে সময়ক্ষেপণ করছে। নানা কারিগরি জটিলতার কথা বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে এবং ভারতের সুপ্রিম কোর্টের কাছেও সরকার স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দিতে চাইছে না।

সিজেপির দাবি, সুপ্রিম কোর্ট একাধিকবার কেন্দ্রীয় সরকারকে সারা দেশে দায়ের হওয়া এফআইআরগুলোর তালিকা দিতে বলেছে। এসব মামলা একসঙ্গে বাতিল করা যায় কি না, তা বিবেচনার জন্য আদালত এই তালিকা চেয়েছে বলে দাবি দলটির।

তবে সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি বলে অভিযোগ করেছে সিজেপি। এমনকি সরকারের পক্ষ থেকে তাদের লিখিত কোনো আশ্বাসও দেওয়া হয়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

৫ সেপ্টেম্বরের কর্মসূচি প্রসঙ্গে সিজেপি বলেছে, দেশের তরুণ প্রজন্ম, জেন জি এবং যেসব পরিবার ইতোমধ্যে সন্তান হারিয়েছে, তাদের সঙ্গে সরকার ‘বিশ্বাসঘাতকতা’ করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেই তারা আবার রাজপথে নামতে বাধ্য হয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

ইসরাইলের দিকে ঝুঁকতে যাচ্ছে সৌদি?

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা পাবেন না

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App