×

জাতীয়

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

দুই দেশের বন্ধুত্ব দীর্ঘদিনের, ফখরুলকে শি জিনপিং

ছবি : সংগৃহীত

চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন তিনি। ঢাকায় চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

চীনা প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক।’

চিঠিতে শি জিনপিং বলেন, প্রতিবেশী দুই দেশ চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ পরস্পরের প্রতি সম্মান ও মূল্যায়নের ভিত্তিতে সমানভাবে আচরণ করে আসছে।

আরও পড়ুন: মা মারা যাচ্ছে, চিকিৎসা করাতে পারছি না

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দুই দেশ একে অপরকে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে বেইজিং ও ঢাকা হাতে হাত রেখে নিজ নিজ দেশের আধুনিকায়নের পথ অনুসন্ধান করছে।

বিবৃতিতে বলা হয়, ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নেওয়া, কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা ত্বরান্বিত এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে প্রস্তুত শি জিনপিং।

এর মাধ্যমে ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। নতুন যুগে দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং উভয় দেশের জনগণের জন্য ধারাবাহিকভাবে বাস্তব সুফল নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করার কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট।

আরও পড়ুন: ‘কার এত জ্বালা’, কাকে ইঙ্গিত করে বললেন প্রতিমন্ত্রী?

শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি স্থানীয় সরকারমন্ত্রীর পদে এবং ক্ষমতাসীন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী

‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

শিক্ষামন্ত্রী ‘এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা’

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

এনসিপির শীর্ষ নেতাদের পদে আসছে পরিবর্তন!

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App