×

চট্টগ্রাম

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মীরসরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে মিরসরাই সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুনগর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে নুরের নাহারের শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। 

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত নুরের নাহার কান্না জড়িত কণ্ঠে বলেন, আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আমার তিন কক্ষ বিশিষ্ট বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারি নাই। রমজান মাসে এলাকার বিভিন্ন মানুষ আমাকে ফিতরা এবং জাকাত বাবদ ৫০ হাজার টাকা দিয়েছে। সেই টাকাগুলোসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, দুই বছর আগে আমার স্বামী মারা গেছে। তার মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে স্বামীর রেখে যাওয়া শেষ আশ্রয়স্থলে বসবাস করছি। সেটিও আজ আগুনে পুড়ে গেছে। আমি এখন ছেলেদের নিয়ে কীভাবে থাকবো?

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার সাহলঙ মারমা বলেন, আমরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্যমতে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির রেজাল্ট

ঘরে বসেই যেভাবে জানবেন এসএসসির রেজাল্ট

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App