×

চট্টগ্রাম

মধ্যপ্রাচ্য সংঘাত

চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

চট্টগ্রামে ৩৫ দিনে বাতিল ২৪৫ আন্তর্জাতিক ফ্লাইট

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট তীব্রতর হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান বাণিজ্যিক শহর চট্টগ্রামের আকাশপথে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মাত্র ৩৫ দিনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে এই বিপর্যয় দেখা দিয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবাধ বিচরণের কারণে ঝুঁকির মধ্যে পড়েছে ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবারও (৩ এপ্রিল) নতুন করে মধ্যপ্রাচ্য রুটের আরো ৬টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, এয়ার আরাবিয়ার ২টি এবং সালাম এয়ারের ২টি ফ্লাইট। শারজা, দুবাই ও আবুধাবি রুটের ওপর এই অনিশ্চয়তার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব যেভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে

ফ্লাইট বাতিলের ফলে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জীবনে বড় প্রভাব পড়েছে। জরুরি কাজে দেশে আসা অনেক প্রবাসী আটকা পড়েছেন, আবার নতুন ভিসা নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার সময় সীমিত। টিকিটের টাকা ফেরত পাওয়া বা নতুন শিডিউল পাওয়া নিয়ে তারা এখন অনিশ্চয়তার মধ্যে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, যুদ্ধের উত্তাপ সরাসরি যাত্রী পরিষেবায় প্রভাব ফেলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরিস্থিতির উন্নতি এবং আকাশপথের নিরাপত্তা ফিরে আসবে কবে— সেটাই এখন বড় প্রশ্ন।

বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রভাবিত যাত্রীরা এখন সেই দিনটির অপেক্ষায় রয়েছেন, যখন আকাশপথ আবার নিরাপদ ও নিরবচ্ছিন্ন হয়ে উঠবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

কাঁচাবাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই

কাঁচাবাজারে আগুন, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App