×

চট্টগ্রাম

মেঘনায় এইচএসসি প্রস্তুতি জোরদারে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

মেঘনায় এইচএসসি প্রস্তুতি জোরদারে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

ছবি : ভোরের কাগজ

কুমিল্লার মেঘনা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মানিকারচর সরকারি কলেজের কক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ ইমরান হোছাইনের সভাপতিত্বে শিক্ষার্থীদের প্রস্তুতি ও ফলাফল উন্নয়নের ওপর বিস্তারিত আলোচনা হয়।

সভায় বলা হয়, কলেজে বায়োমেট্রিক পদ্ধতি চালু করা হয়েছে যাতে কেউ ক্লাস ফাঁকি না দিতে পারে। একই সঙ্গে প্রাঙ্গণে মোবাইল ফোন ব্যবহার সীমিত রাখা হয়েছে। বাসায় শিক্ষার্থীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদেরও আহ্বান জানানো হয়।

আরো পড়ুন : মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক ক্লাস ও মডেল টেস্টের আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এতে পরীক্ষার আগে শিক্ষার্থীরা নিজের ঘাটতি পূরণ করতে পারবে।

মোহাম্মদ মাছুম সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, ছায়েদুর রহমান রিপন, মিনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ও সম্পাদক মো. মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকরা।

সভা শেষে প্রত্যেকে আশা প্রকাশ করেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগে মেঘনার শিক্ষার্থীরা এ বছর এইচএসসিতে ভালো ফলাফল করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App