×

চট্টগ্রাম

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম

কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়ল মোবাইল টাওয়ার

ছবি: সংগৃহীত

হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়ে মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ ব্যবস্থায়।

ঝড়ের সবচেয়ে বড় ক্ষতিগুলোর একটি ঘটে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে একটি মোবাইলফোন নেটওয়ার্ক টাওয়ার উপড়ে পার্শ্ববর্তী খালে গিয়ে পড়ে। এতে ওই এলাকায় মোবাইল ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল ৮টার দিকে ঝড়ের তীব্রতা বাড়তে থাকে। প্রবল বাতাসে কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজারে একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, ফলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময় বাদৈর ইউনিয়নের বাদৈর বাজার সড়কে একটি বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদেও ঝড়ের প্রভাব পড়ে। সেখানে একটি গাছ ভেঙে পড়ায় মসজিদের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। টিনের তৈরি বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম বলেন, মঈনপুর বাজারের ভেঙে পড়া বিদ্যুতের খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজারের সড়ক থেকে গাছ সরানোর কাজ চলছে। তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কোনো নারীই ট্রফি হতে চান না, সম্মান চান: প্রীতি

কোনো নারীই ট্রফি হতে চান না, সম্মান চান: প্রীতি

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো হরমুজ অতিক্রম করলো এলএনজি ট্যাংকার

 বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনছে ফিফা

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App