×

চট্টগ্রাম

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ যুবদলের ৩ নেতার বিরুদ্ধে

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পিএম

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ যুবদলের ৩ নেতার বিরুদ্ধে

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠিরহাট বাজারে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন করেছে কুঠিরহাট ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও সমিতির সভাপতি নূর মোহাম্মদ আকাশ অভিযোগ তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য নূর আলম, সাইফুল ইসলাম ও নুরুল আবছার ব্যবসায়ী নূর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরদিন আবারও চাঁদার দাবিতে তার দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে সরে যায়।

নূর মোহাম্মদ আকাশ বলেন, “আমি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারি। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তবুও আমার কাছেই চাঁদা দাবি করা হয়েছে এবং হামলা চালানো হয়েছে।”

তিনি জানান, এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও এ ঘটনায় আতঙ্কে রয়েছেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বণিক সমিতির নেতারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য নূর আলম বলেন, “এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিরোধ। ঘটনাকে চাঁদাবাজি ও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।”

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, চাঁদাবাজির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App