×

চট্টগ্রাম

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

Icon

মো. শওকত আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পিএম

হালদায় নমুনা ডিম ছেড়েছে দেশীয় কার্প জাতীয় মা-মাছ

ছবি: ভোরের কাগজ

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ নমুনা ডিম ছাড়তে শুরু করেছে। বুধবার রাত ও বৃহস্পতিবার নদীর কয়েকটি স্থানে এ নমুনা ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিম সংগ্রহকারীরা। তবে এখনো পুরোপুরি ডিম ছাড়ার বিষয়টি নিশ্চিত করেননি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও হালদা নদীর পাড় ও পানিতে শত শত ডিম সংগ্রহকারী অবস্থান করছেন। কেউ জাল, কেউ বালতি ও নেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডিম সংগ্রহের অপেক্ষায় রয়েছেন। সকাল থেকে কিছু ডিম সংগ্রহকারী নদীতে অবস্থান করলেও মূল জোয়ারে সবাই নামবেন বলে জানা গেছে। ইতিমধ্যে নমুনা ডিম পাওয়ার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই দ্রুত নদীতে নেমে পড়েন।

হালদা নদীর হাটহাজারী অংশের মদুনাঘাট, শাহ মাদারি ও মাছুয়াঘোনা হ্যাচারিগুলোতে ডিম সংরক্ষণের জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনটি হ্যাচারিতে মোট ১০৯টি কুয়া প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি গড়দুয়ারা ও বারিয়াঘোনা এলাকায় আরও ৩০টি মাটির কুয়াও প্রস্তুত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহ মাদারিতে ২৫টি, মাছুয়াঘোনায় ২৬টি এবং মদুনাঘাটে ২০টি গ্রুপ ডিম সংগ্রহে নিয়োজিত রয়েছে। সব মিলিয়ে পাঁচ শতাধিক ডিম সংগ্রহকারী এ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, ডিম থেকে রেণু উৎপাদনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা পর্যায় থেকে তিনটি হ্যাচারিতে তদারকির জন্য মৎস্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ডিম ছাড়ার পরিবেশ ভালো। নমুনা ডিম পাওয়ার পর ধারণা করা হচ্ছে, রাতের মধ্যে পূর্ণমাত্রায় মা মাছ ডিম ছাড়তে পারে।

ডিম সংগ্রহকারী মো. ইলিয়াস শফিউল আলম ও মো. হোসেনসহ একাধিক ব্যক্তি নমুনা ডিম পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আজিমেরঘাট ও কুমার স্কুল এলাকায় কয়েকটি স্থানে ডিম দেখা গেছে। ইতোমধ্যে অধিকাংশ সংগ্রহকারী প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নদীতে অবস্থান করছেন।

উল্লেখ্য, গত মৌসুমে হালদা নদী থেকে ১৪ হাজার ৬৬৪ কেজি ডিম সংগ্রহ করা হয়। তবে পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাবে পুরো ডিম সংরক্ষণ করা সম্ভব হয়নি। এবার নতুন কুয়া নির্মাণের কাজ চলমান থাকলেও তা এখনো সম্পূর্ণ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

বর্ষামুখর দিনে পুত্রসন্তানের বাবা-মা হলেন অনুপম রায় ও প্রস্মিতা পাল

শিক্ষার্থীর গলা চেপে ধরলেন শিক্ষক, উঠল প্রশ্নফাঁস অভিযোগ

শিক্ষার্থীর গলা চেপে ধরলেন শিক্ষক, উঠল প্রশ্নফাঁস অভিযোগ

বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App