×

চট্টগ্রাম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৩:৩৫ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে মারসা পরিবহণের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর মধ্যে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে সংঘর্ষের পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের বাস থেকে বের করে বিভিন্ন হাসপাতালে পাঠান। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।

লোহাগাড়া ট্রমা সেন্টার সূত্রে জানা গেছে, আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন চৌধুরী জানান, হতাহতদের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্নের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App