×

চট্টগ্রাম

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:৪২ পিএম

বিদ্যালয়ের পরীক্ষা বন্ধ রেখে ব্যবসায়ী সমিতির ভোট, ক্ষুব্ধ অভিভাবক

ছবি: সংগৃহীত

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণের জন্য স্থগিত রাখা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা। পরীক্ষার আগের রাতে অনলাইনে ও বিদ্যালয়ের গেটে নোটিশ দিয়ে হঠাৎ করে স্থগিত করা হয় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিত বিষয়ের পরীক্ষা। স্বল্প সংখ্যক অভিভাবক পরীক্ষা স্থগিতের বিষয়ে জানলেও বেশিরভাগ তা জানেননি।

এদিকে আজ শনিবার (৯ মে) শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলে গিয়েও ফিরে যেতে হয়েছে। যদিও বিদ্যালয়ের ৬ শিক্ষকের হাজিরা চলেছে ঠিকই। স্থগিত হওয়া পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে তাও জানায়নি স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে বিক্ষুব্ধ ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশ অভিভাবক ও শিক্ষার্থী। ক্ষোভ ও সমালোচনার ঝড় দেখা দিয়েছে সাধারণের মাঝেও।

ফেনী সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আমিন জানান, সকাল ১০টা থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪০০-এর বেশি শিক্ষার্থী গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়। তিনি আরও জানান, একই ক্যাম্পাসে হাই স্কুল থাকায় আগে থেকেই তারা ব্যবসায়ী সমিতির নির্বাচনের জন্য অনুমতি দেন। অভিভাবক ও শিক্ষার্থীরা কেন্দ্র থেকে ফিরে যাওয়ার ঘটনা স্বীকার করে তিনি বলেন, স্থগিত পরীক্ষার জন্য নতুন প্রশ্নপত্র তৈরি করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজানে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নিতে শনিবার বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয় সরকার। তারই ধারাবাহিকতায় এদিন জেলার ৫৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বাদে সব বিদ্যালয়ে গণিত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ক্যাম্পাসে থাকা ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন জানান, শনিবার বিদ্যালয় বন্ধ থাকায় নির্বাচনের ভেন্যুর জন্য অনুমতি দেওয়া হয়। প্রাথমিকের হঠাৎ পরীক্ষা বন্ধ হওয়া নিয়ে তিনি বলেন, এটি সত্যি বলতে দুঃখজনক।

এ নিয়ে বক্তব্য জানতে ফেনী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খালেদা পারভীন ও সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম হাজারীর মোবাইলে একাধিকবার কল দিলেও তারা রিসিভ করেননি।

প্রসঙ্গত, ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দুটি প্যানেলসহ কয়েকটি পদে প্যানেলবিহীন প্রার্থী রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৭টি পদের বিপরীতে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে দুটি প্যানেলে ২৭ জন করে ৫৪ জন এবং স্বতন্ত্র ২ জনের মনোনয়ন চূড়ান্ত হয়। পরে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় চূড়ান্তভাবে নির্বাচনী মাঠে রয়েছেন মোট ৫৩ জন প্রার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App