×

চট্টগ্রাম

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:২২ পিএম

বালিশের ভেতর মিলল ৯৬০ পিস ইয়াবা

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা-পুলিশের বিশেষ অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মিনারকোট গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মৃত দানু ভুঁইয়ার ছেলে মো. ইলিয়াস ভুঁইয়াকে আটক করা হয়।

অভিযানে আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) ওমর ফারুক ও এএসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন। পরে আসামির ঘরের খাটের ওপর রাখা বালিশের ভেতর থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

বালু লুটের মহোৎসব: রাষ্ট্রের জবাবদিহি কোথায়?

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র আতঙ্ক

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

ডার্টি পিকচার-২ এ এবারও কি বিদ্যা মুখ্য চরিত্রে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App