×

চট্টগ্রাম

চকরিয়ায় সড়কে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ

Icon

চকরিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫১ পিএম

চকরিয়ায় সড়কে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) রাতে লোহাগাড়ার আধুনগর এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসাছাত্র মোস্তাকিম কামাল তামিম (২২) এবং চকরিয়া-বদরখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র শওকত হোসেনের (২৪) মৃত্যু হয়।

নিহত মোস্তাকিম কামাল তামিম আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র। তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা সওদাগরপাড়ার বাসিন্দা ও চকরিয়া পৌরসভার কর্মকর্তা রাশেদ কামালের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে চকরিয়ার নিজ বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্দেশে রওনা হন তামিম। পথে লোহাগাড়া বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তামিম। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, চকরিয়া কেবি জালালউদ্দিন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে শওকত হোসেন (২৪)। রোববার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App