×

চট্টগ্রাম

বাসের ধাক্কায় প্রাণ গেল যাত্রীর, পালাতে গিয়ে চালকের মৃত্যু

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৫৩ পিএম

বাসের ধাক্কায় প্রাণ গেল যাত্রীর, পালাতে গিয়ে চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় শান্তি পরিবহনের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনার পর পালাতে গিয়ে শ্যামলী পরিবহনের চালকেরও মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত ১২টার পর উপজেলার নাকাপার চাষীনগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা মেরামতের সময় দ্রুতগতির ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের খোলা টুলবক্সের ধাক্কায় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

নিহত শাহ আলম (৩৬) খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। আহত জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকারকে (৩৯) রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অপরদিকে, সোমবার ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রীছাউনির সামনে মো. রব শেখ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পাবনা জেলার সুজানগর থানার ইমান আলীর ছেলে এবং শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর পালানোর সময় তিনি স্ট্রোক করেছিলেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, দুর্ঘটনায় জড়িত শ্যামলী পরিবহন ও শান্তি পরিবহনের বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত চালক ও সহকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

ভোরের কুয়াশায় শীতের পদধ্বনি

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

ফেনীর পথে প্রধানমন্ত্রী

ফেনীর পথে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App