×

চট্টগ্রাম

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:০৩ পিএম

বলাকা রুলিং মিল মাঠে পশুর হাটে হাইকোর্টের স্থগিতাদেশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সলিমপুরস্থ বলাকা রুলিং মিল মাঠে কোরবানির পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ মে) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আলী হোসেন।

অন্যদিকে, সেখানে পশুর হাট বসানো কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মো. আলী হোসেন।

এর আগে, বলাকা রুলিং মিলের মাঠে পশুর হাট না বসানোর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আর্জি জানায়। গত ১৭ মে আবেদন করার পর এ সংক্রান্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় হাইকোর্টে রিট আবেদন করা হয়। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার এই আদেশ দেন হাইকোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন আশিক চৌধুরী

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App